BBC NEWS BANGLA | বিবিসি নিউজবাংলা

ADVERTISEMENT

গরমে স্বস্তি, কাঁচা আমের ভেলপুরি বানান বাড়িতেই—সহজ রেসিপি দেখুন

গরমে স্বস্তি, কাঁচা আমের ভেলপুরি বানান বাড়িতেই—সহজ রেসিপি দেখুন

শিরোনাম:
গরমে স্বস্তি, ঘরেই বানান কাঁচা আমের টক-ঝাল ভেলপুরি

নিজস্ব প্রতিবেদক:
গরমের দিনে টক-ঝাল স্বাদের খাবারের চাহিদা বেড়ে যায়। বিশেষ করে কাঁচা আমের তৈরি খাবারগুলো এনে দেয় বাড়তি স্বস্তি। রাস্তার ভেলপুরির স্বাদ এবার খুব সহজেই পাওয়া যাবে ঘরেই। অল্প কিছু উপকরণ আর সহজ প্রক্রিয়ায় তৈরি করতে পারেন মজাদার কাঁচা আমের ভেলপুরি।

যা যা লাগবে:

ভেলপুরির জন্য:
ময়দা ১ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ সামান্য এবং পানি পরিমাণমতো।

আমের টক তৈরিতে:
ব্লেন্ড করা কাঁচা আম ১টি, বিটলবণ ১ চা-চামচ, চিনি ২ চা-চামচ, শুকনা মরিচের চূর্ণ আধা চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ, লেবুর খোসার কুচি ১ চা-চামচ, পুদিনাপাতা কুচি ১ টেবিল চামচ এবং চাট মসলা ১ চা-চামচ।

পরিবেশনের জন্য:
সেদ্ধ আলু ২টি (কুচি), শুকনা মরিচ ২টি, লবণ পরিমাণমতো, কাঁচা আম ১টি (কুচি), শসা ১টি (কুচি), পেঁয়াজ কুচি ২টি, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ এবং চাট মসলা ১ চা-চামচ।

প্রস্তুত প্রণালি:
প্রথমে ময়দা, তেল, লবণ ও পানি মিশিয়ে ভালোভাবে ডো তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন। এরপর ডো থেকে রুটি বেলে ভেলপুরির আকারে কেটে নিন এবং ডুবোতেলে মুচমুচে করে ভেজে তুলুন।

এবার আলাদা করে আমের টকের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পাতলা টক তৈরি করুন। অন্যদিকে সেদ্ধ আলুর সঙ্গে লবণ ও শুকনা মরিচের চূর্ণ মেখে নিন।

পরিবেশনের সময় ভাজা ভেলপুরির ওপর প্রথমে আলুর মিশ্রণ দিন। এরপর শসা, কাঁচা আম, পেঁয়াজ, কাঁচা মরিচ ও চাট মসলা ছড়িয়ে দিন। সবশেষে ওপর থেকে আমের টক ঢেলে পরিবেশন করুন।

সহজ এই রেসিপিতে খুব কম সময়েই তৈরি করা যায় সুস্বাদু কাঁচা আমের ভেলপুরি, যা গরমে এনে দেবে ভিন্ন স্বাদ ও প্রশান্তি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

এইরকম আরও খবর

No Content Available

সর্বশেষ খবর

বিজ্ঞপ্তিঃ