এক মাসে দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি, ১২ কেজি এলপিজি সিলিন্ডার বেড়েছে ২১২ টাকা
এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী প্রতি কেজিতে ১৭ টাকা ৬২ পয়সা বৃদ্ধি পেয়েছে।
এর ফলে দেশে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪০ টাকা। অর্থাৎ এক লাফে ২১২ টাকা বেড়েছে এই সিলিন্ডারের দাম, যা সরাসরি ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে।
এর আগে চলতি এপ্রিল মাসের শুরুতেই এলপিজির দাম প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। ফলে এক মাসেই দুই দফা মূল্যবৃদ্ধিতে রান্নার গ্যাসের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেল।

নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিক এই মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করবে। বিশেষ করে শহরাঞ্চলে এলপিজি নির্ভর পরিবারগুলোর দৈনন্দিন খরচ আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্তারিত আসছে…















