BBC NEWS BANGLA | বিবিসি নিউজবাংলা

ADVERTISEMENT

চট্টগ্রামে কমেছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা

চট্টগ্রামে কমেছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১০ হাজারের বেশি

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে পরীক্ষার্থী কমেছে ১০ হাজার ৫ জন।

বোর্ড সূত্রে জানা গেছে, গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪০ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী। তবে এ বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জনে। এর মধ্যে ছাত্রের সংখ্যা কমেছে ৫ হাজার ৩২৭ জন এবং ছাত্রী কমেছে ৪ হাজার ৬৭৮ জন।

এ বছর মোট ৫৬ হাজার ৩২৫ জন ছাত্র এবং ৭৪ হাজার ৩৪৩ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। যেখানে গত বছর অংশ নিয়েছিল ৬১ হাজার ৬৫২ জন ছাত্র ও ৭৯ হাজার ২১ জন ছাত্রী।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হবে। চট্টগ্রাম বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার মোট ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেবে। গত বছর এই সংখ্যা ছিল ১ হাজার ১৬৪টি। অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৫৪টি।

agami.com.bd

তবে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা সামান্য কমেছে। গত বছর যেখানে কেন্দ্র ছিল ২১৯টি, সেখানে এবার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ২১৮টি। চট্টগ্রাম জেলায় দুটি কেন্দ্র কমেছে, অন্যদিকে বান্দরবান জেলায় একটি কেন্দ্র বেড়েছে।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি পরীক্ষার্থী কমেছে চট্টগ্রাম জেলায়। গতবারের তুলনায় এ জেলায় পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ৭৯৯ জন। এ বছর চট্টগ্রাম জেলা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৯২ হাজার ২৯৬ জন শিক্ষার্থী। এছাড়া কক্সবাজারে ১৮ হাজার ৯১৪ জন, রাঙামাটিতে ৭ হাজার ৪১৬ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ৬৯ জন এবং বান্দরবানে ৩ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৭৬টি পর্যবেক্ষক দল (ভিজিল্যান্স টিম) গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম রয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তথ্য পাওয়া যায়নি। তবে দুর্গম এলাকার কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

বিজ্ঞপ্তিঃ