BBC NEWS BANGLA | বিবিসি নিউজবাংলা

ADVERTISEMENT

ময়মনসিংহ মেডিকেলে হামের থাবা: আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

ময়মনসিংহ মেডিকেলে হামের থাবা: আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৩৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪টি শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৭৮টি শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার তিন মাস বয়সী ওই শিশুকে গত ৯ এপ্রিল হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুর সোয়া একটার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩৪টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৬১১টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫১৯টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪টি শিশুর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৮টি শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ৭২টি শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে ৩৪টি শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

বিজ্ঞপ্তিঃ