গুলশানে ‘ফিশ অ্যান্ড কোং’-এর দ্বিতীয় আউটলেট উদ্বোধন
রাজধানীর গুলশান ২-এ আন্তর্জাতিক সি-ফুড রেস্টুরেন্ট চেইন Fish & Co.–এর দ্বিতীয় আউটলেট উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি গুলশান নর্থ অ্যাভিনিউয়ের এভারগ্রিন মেহের টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) Mitchell Lee এবং ফিশ অ্যান্ড কো. রেস্টুরেন্টস লিমিটেডের মহাব্যবস্থাপক Louis Ho।
এছাড়া অনুষ্ঠানে ফিশ অ্যান্ড কোং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন Syed Faruk Ahmed, Ehsanul Kabirসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সি-ফুডপ্রেমীরাও অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিশ অ্যান্ড কোং বাংলাদেশের কর্মকর্তারা জানান, গ্রাহকদের ব্যাপক চাহিদা ও ভালোবাসার কারণে গুলশানে দ্বিতীয় আউটলেটটি চালু করা সম্ভব হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আগের মতোই মানসম্মত সি-ফুড দিয়ে নতুন আউটলেটটিও গ্রাহকদের মুগ্ধ করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গুলশান নর্থ অ্যাভিনিউর ৫৫ নম্বর সড়কের এভারগ্রিন মেহের টাওয়ারে অবস্থিত এই নতুন আউটলেটটি নটিক্যাল থিমে সাজানো আধুনিক ইন্টেরিয়র নিয়ে তৈরি করা হয়েছে। মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের জনপ্রিয় ও সুস্বাদু সি-ফুড আইটেম। রেস্টুরেন্টটি প্রতিদিন গ্রাহকদের জন্য খোলা থাকবে।











